Homeখেলাধুলাচেলসি কিনে নিচ্ছেন আফ্রিদি

চেলসি কিনে নিচ্ছেন আফ্রিদি

২০০৩ সালের জুনে ইংলিশ প্রিমিয়ার লিগের চেলসি ক্লাব কিনেছিলেন রোমান আব্রাহোমোভিচ। দীর্ঘ ১৯ বছর চেলসিকে আগলে রেখেছিলেন এ রাশিয়ান ধনকুবের।কিন্তু কাল হয়ে দাঁড়ালো ইউক্রেনে রুশ আগ্রাসন। আর এই ধনকুবের রুশ বংশোদ্ভূত হওয়ায় একপ্রকার বাধ্য হয়ে বর্তমান চ্যাম্পিয়ন্স লিগজয়ী দলটির মালিকানা ছেড়েছেন।

আব্রামোভিচ মালিকানা ছাড়ার ঘোষণা দেওয়ার পর থেকে অনেকেই চেলসি কিনে নিতে আগ্রহ প্রকাশ করেছেন। এমনকি বর্তমান চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলটি কিনতে উৎসাহ প্রকাশ করেছেন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল পেশোয়ার জালমির মালিক জাভেদ আফ্রিদিও।

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ‘আফ্রিদির কোম্পানি বুধবার বিকেলে যুক্তরাজ্যের এক ক্রীড়াসংস্থার সঙ্গে বৈঠক করেছে। চেলসি ফুটবল ক্লাব নিয়ে অনেক উদ্যোক্তাই আগ্রহ প্রকাশ করেছেন। তারা মনে করে এশিয়ার পক্ষ থেকে ফুটবলে বিনিয়োগ করার এটাই উপযুক্ত সময়।’

পেশোয়ার জালমির মালিক ছাড়াও বড় ব্যবসায়ী হিসেবে জাভেদের অনেক সুনাম রয়েছে। হায়ার কোম্পানির পাকিস্তান শাখার সিইও, এমজি জেডব্লিউ অটো মোবাইল পাকিস্তান প্রাইভেট লিমিটেড কোম্পানির মালিক এবং জো চাহো নামের কোম্পানির প্রধান নির্বাহী হিসেবেও কাজ করছেন জালমির মালিক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments