Homeজেলা সংবাদপাবনায় অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ৭ সদস্যকে গ্রেফতার এবং ১২টি ছিনতাইকৃত চোরাই অটোরিক্সা...

পাবনায় অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ৭ সদস্যকে গ্রেফতার এবং ১২টি ছিনতাইকৃত চোরাই অটোরিক্সা উদ্ধার

এস এম আলম, ৪ মার্চ : পাবনায় আন্ত:জেলা পেশাদার অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ৭ সদস্যকে গ্রেফতার এবং ১২টি ছিনতাইকৃত চোরাই অটোরিক্সা উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে একজনের বিরুদ্ধে দুই অটোরিক্সা চালককে হত্যারও অভিযোগ রয়েছে। সকালে পাবনা সদর থানা চত্বরে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান, গত ৩ ডিসেম্বর পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং গত ২৪ ফেব্রুয়ারী মনোহরপুরে চেতনানাশক দিয়ে দুই অটোচালককে হত্যা পর অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ হত্যকান্ডের মাস্টার মাইন্ড সুমন শেখকে গ্রেফতার এবং তারই দেয়া তথ্য অনুযায়ী, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলমের নেতৃত্বে একটি দল পাবনা, নাটোর এবং কুষ্টিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার এবং উদ্ধার করে অটোরিক্সা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments