এস এম আলম, ৪ মার্চ : পাবনার ঐতিহ্যবাহী বনমালী শিল্পকলা কেন্দ্রের বার্ষিক সাধারণ সভা ও ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিকালে বনমালী অডিটরিয়ামে প্রতিষ্ঠানের সভাপতি ও স্কয়ার গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টুর সভাপতিত্বে আয়োজিত এ সভায় বার্ষিক প্রতিবেদন পেশ করেন বনমালী শিল্পকলা কেন্দ্রের সাধারণ সম্পাদক ড. মো: হাবিবুল্লাহ। আর্থিক প্রতিবেদন পেশ করেন কোষাধ্যক্ষ মোসাদ্দেক আলী খান খসরু।এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহ-সভাপতি এ্যাডভোকেট এম এ মতিন , এ্যাডভোকেট সনৎ কুমার সরকার সহ সকল সদস্য। সভার শুরুতেই প্রয়াত সদস্যদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।পরে অনুষ্ঠিত হয় ত্রি-বার্ষিক নির্বাচন। নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টুকে সভাপতি এবং ড. মো: হাবিবুল্লাহকে সাধারন সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট একটি কার্যকারী কমিটি গঠন করা হয়। নির্বাচন পরিচালনা করেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মির্জা আজিজুর রহমান, সিনিয়র আইনজীবী এডভোকেট শাহ আলম ও এ্যাডভোকেট কাজী সাইদুর রহমান।




