এস এম আলম, ৫ মার্চ : পাবনায় অনুষ্ঠিত হয়েছে স্যামসন এইচ চৌধুরী স্মৃতি টি২০ প্রীতি ক্রিকেট ম্যাচ। সকালে জেলা পুলিশ লাইন্স মাঠে প্রধান অতিথি হিসেবে এ ম্যাচের উদ্বোধন করেন মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো: আসাদুজ্জামান, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার মো: মহিবুল ইসলাম খান, জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল ও স্যামসন এইচ চৌধুরী টেনিস কমপ্লেক্সের সাধারন সম্পাদক সাইফুল আলম স্বপন চৌধুরী সহ জেলা প্রশাসন, পুলিশ এবং বিচার বিভাগের জেলা পর্যায়ের উর্ধ্বত্বন কর্মকর্তারা। ম্যাচে জেলা পুলিশ প্রশাসন একাদশের সবুজ দল ১১১ রানে পরাজিত করে জেলা প্রশাসন, বিচার বিভাগ ও স্যামসন এইচ চৌধুরী টেনিস কমপ্লেক্সের সমন্বয়ে গঠিত নীল দলকে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন পুলিশ দলের শাহাদৎ হোসেন।পরে উভয় দলের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। ধ্রুব রুদ্র কন্সট্রাকশনের পৃষ্ঠপোষকতায় স্যামসন এইচ চৌধুরী টেনিস কমপ্লেক্স এ প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করে।



