এস এম আলম, ১৩ মার্চ : পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে আসাদ স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট ফাইনাল খেলা আজ দুপুরে ২০ ওভারের খেলায় পাবনা স্পোর্টস একাডেমী বনাম ত্রিরত্ন ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এডওয়ার্ড কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আমিনুল হক। এসময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সভাপতি গৌতম চক্রবর্তী, সম্পাদক মাহবুবুর রহমান, সাবেক ক্রিকেটার মোক্তার হোসেন, পাবনা পলিটেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইঞ্জি: হাফিজুর রহমান, স্বত্বাধিকারী রবিউল মার্কেট আলহাজ্জ্ব রবিউল হোসেন, সাবেক ছাত্রনেতা তৌফিকুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এস মোস্তাকিম সবুজ,কাজী সরওয়ার রহমান মুকুট, নুরুল আমিন সোহেল, রাজিবুল হাসান রবিন, সমাজ সেবক পান্না রহমান, এক্স ক্রিকেটার অ্যাসোসিয়েশন সদস্য মাসুদ রানা, সাইদ হাসান সুমন, ক্রিকেটার অ্যাসোসিয়েশন সদস্য রাশেদুল হাসান রানা, আমিরুল ইসলাম লুটু, রকিব রানা, ক্রিকেটার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি শোভন হক টুটুল, ক্রিকেটার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মিলন, সাবেক ক্রিকেটার জহুরুল ইসলাম বাবু, লাবিবা সহ জেলার প্রাক্তন ক্রিকেটারগন। এক্স-ক্রিকেটার এসোসিয়েশন-এর ব্যবস্থাপনায় গত ২২ ফেব্রুয়ারী শুরু হওয়া এ প্রতিযোগিতায় জেলার ৮ টি দল অংশ গ্রহন করে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ত্রিরত্ন ক্লাব ও রানার্স আপ হয় স্পোট্স একাডেমী ইয়ং। ম্যান অব দা ম্যাচ হন তমাল (৯৬ রান)। খেলা শেষ হয় সুপার ওভারে। ত্রিরত্ন ক্লাব ৩ রানে বিজয়ী।





