Homeজেলা সংবাদপাবনা জেলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিশ্চিতকরণে জেলা প্রশাসন কর্তৃক বাজার মনিটরিং

পাবনা জেলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিশ্চিতকরণে জেলা প্রশাসন কর্তৃক বাজার মনিটরিং

এস এম আলম, ১৪ মার্চ : পাবনা জেলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিশ্চিতকরণে জেলা প্রশাসন কর্তৃক বাজার মনিটরিং করা হয়। এসময় শহরের বড়বাজারে পাইকারি বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিশেষ করে ভোজ্যতেল,চাল,ডাল,ছোলা,চিনি ও লবনের মূল্য যাচাই করা হয়।অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মামুনের নেতৃত্বে জেলা বাজার মনিটরিং কমিটির সহকারী পরিচালক ভোক্তা অধিকার মোঃ জহিরুল ইসলাম, জেলা বাজার কর্মকর্তা মোঃ রবিউল হাসান,নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মামুন সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসময় বাজারের দোকানগুলোতে মুল্য তালিকা রাখার বিষয়ে সকলকে নির্দেশনা দেয়া হয়।এধরণের মনিটরিং অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments