এস এম আলম, ১৯ মার্চ : আসন্ন রমজান মাসে পাবনায় প্রায় এক লাখ ৪৫ হাজার ৭শ পরিবাররেক দেয়া হবে টিসিবির স্বল্প মুল্যের পন্য। এজন্য জেলার ৯টি উপজেলায় নিয়োগ করা হয়েছে ৩০ জন ডিলার। আজ শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন এ কথা জানান। তিনি আরো জানান, প্রধানমন্ত্রী ঘোষিত দেশের এককোটি নিম্ন আয়ের মানুষকে স্বল্পমুল্যে টিসিবির পন্যসামগ্রীর আওতায় আনার লক্ষ্যে এ কাযর্ক্রম গ্রহন করা হয়েছে। আগামীকাল থেকে শুরু হওয়া এ কাযর্ক্রম চলবে গোটা রমজান মাস জুড়ে। রোজার মাসে একটি পরিবার ২ দফায় কিনতে পারবে টিসিবির পন্য। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা, প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান সহ প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

