এস এম আলম, ২০ মার্চ : পবিত্র রমজান উপলক্ষে পাবনার ৯টি উপজেলার নিম্ন আয়ের দেড় লক্ষ মানুষের মধ্যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে শুরু হয়েছে টিসিবি পণ্য বিক্রয়।সকালে জি.সি.আই স্কুল মাঠে এ কাজের উদ্বোধন করেন পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সাংসদ নাদিয়া ইয়াসমিন জলি ও জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন ।পাবনা পৌরমেয়র শরিফ উদ্দিন প্রধানের সভাপতিত্বে উদ্বোধণী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল,সদর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন ও সদর ইউএনও তাহমিনা আক্তার রেইনা।প্রত্যেক কার্ডধারী ক্রেতা ২ কেজি মশুরের ডাল, ২ লিটার সোয়াবিন তেল, ২ কেজি চিনি, ২ কেজি ছোলা ক্রয় করতে পারবেন।




