Homeখেলাধুলাচীন থেকে সরে গেলো এশিয়া কাপ ফুটবল

চীন থেকে সরে গেলো এশিয়া কাপ ফুটবল

চীনে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে কয়েকদিন আগে। এবার চীন সরে গেলো এশিয়ান কাপ ফুটবল আয়োজন থেকেও। দেশটিতে করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়া আয়োজক থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে চীন।এএফসি জানিয়েছে, চীন ফুটবল অ্যাসোসিয়েশন (সিএফএ) তাদের জানিয়েছে ২০২৩ সালে তারা এশিয়ান কাপ আয়োজন করতে পারবে না। আগামী বছর ১৬ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত চীনের ১০টি শহরে হওয়ার কথা ছিল এশিয়ার সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট।এশিয়ান কাপ এখন কোথায় হবে, তা ঠিক হয়নি। এএফসি এক বিবৃতিতে জানিয়েছ, এশিয়া কাপের নতুন আয়োজকের নাম যথাসময়ে জানানো হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments