এস এম আলম, ১৪ মে : পাবনার ভাঙ্গুরার শরৎনগর বাজারে একটি গুদাম ও একটি মুদি দোকানে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকৃত ৪ হাজার ৪৭ লিটার সয়াবিন তেল উদ্ধার এবং ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। দুপুরে বাজারের মেহেদি ট্রেডার্সের একটি গুদাম থেকে ৩৮শ ৭৫ লিটার তেল উদ্ধার এবং প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় ৫০হাজার টাকা। পরে কুন্ডু স্টোর নামে একটি মুদি দোকান থেকে ১৭২ লিটার তেল উদ্ধার এবং এ দোকান থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ অভিযানের নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক জহিরুল ইসলাম।



