এস এম আলম, মে : বিশ্বের বুকে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশে স্বপ্নের পদ্মা সেতু চালু হতে যাচ্ছে, কর্ণফুলী মেট্রো রেলসহ দেশের বড় বড় প্রকল্পগুলো যখন বাস্তবায়িত হতে যাচ্ছে, ঠিক তখনই দেশেকে অশান্ত করার চেষ্টা করছে বিএনপি-জামায়ত অপশক্তি। গতকাল দুপুরে পাবনার বেড়া বিবি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কার্যকারী সদস্য সৈয়দ আব্দুল আওয়াল শামীম ও পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু। সম্মেলনে অ্যাড. আসিফ সামস রঞ্জনকে সভাপতি ও প্রভাষক আবু সাঈদকে সাধারন সম্পাদক হিসেবে ঘোষনা করা হয়।

