Homeজেলা সংবাদপদ্মাসেতুর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালী যোগদান নিয়ে পাবনায় অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতি সভা

পদ্মাসেতুর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালী যোগদান নিয়ে পাবনায় অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতি সভা

এস এম আলম, ৭ জুন : পদ্মাসেতুর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালী যোগদান নিয়ে পাবনায় অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতি সভা। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ার রহমান, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোকলেসুর রহমান. অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আফরোজা আক্তার, সিভিল সার্জন ড. মনিসর চৌধুরী,অতিরিক্ত পুলিশ নুপার জিন্নাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান,সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ, । সভায় স্থানীয় স্বাধীনতা চত্বর থেকে সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের সিদ্ধান্ত নেয়া হয়। এ অনুষ্ঠানে অনলাইন পত্রিকা নতুন চোখের প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম সহ জেলার বিভিন্ন দপ্তরের প্রধান, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহন করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments