Homeজেলা সংবাদপাবনা জেলার সদর উপজেলায় তদারকি কার্যক্রম পরিচালিত

পাবনা জেলার সদর উপজেলায় তদারকি কার্যক্রম পরিচালিত

এস এম আলম, ৭ জুন : বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে জেলা প্রশাসকের নির্দেশনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতা ও পরামর্শে পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: জহিরুল ইসলামের নেতৃত্বে পাবনা জেলার সদর উপজেলায় তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। উক্ত অভিযানে পলি মিল্ক আইসক্রিম নামক প্রতিষ্ঠানকে ৫০,০০০(পঞ্চাশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। উক্ত প্রতিষ্ঠানটির বিএসটিআইয়ের লাইসেন্স হালনাগাদ নেই তারপরও লেবেল বিডিএস লোগো ব্যবহার করছে। আইসক্রিমে নিষিদ্ধ ঘনচিনি ব্যবহার করা হচ্ছে। এছাড়াও, লেবেলে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উলে­øখ করা নেই। এ অভিযান পরিচালনা করতে সহায়তা প্রদান করেন পাবনা জেলা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা ও নিরাপত্তা বিধানে সহযোগিতা করেন পাবনা পুলিশ লাইন ও সদর থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ কার্যক্রম চলতে থাকবে ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments