এস এম আলম, ৬ জুলাই : পাবনায় পুলিশ সুপারের কার্যালয়ে অভ্যর্থনা ডেস্ক, কন্ট্রোল রুম সংস্কার ও পুলিশের বন্ধু বঙ্গবন্ধু’ শিরোনামে একটি ফটো গ্যালারি নির্মান করা হয়েছে। সকালে এ গ্যলারীর উদ্বোধন করেন পুলিশ সুপার মো: মহিবুল ইসলাম খান বিপিএম। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অপারেশন মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন ও রোকনুজ্জামান সরকার সহ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ। এ গ্যালারীতে পুলিশ সদস্যদের সাথে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজরিত শতাধিক আলোক চিত্র প্রদর্শন করা হয়েছে।


