Homeজাতীয়বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৯ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্দান্ত এ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানান তিনি।বুধবার রাতে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব সাখাওয়াত মুন। গায়ানায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডেতেও জিতেছিল টাইগাররা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments