Homeজাতীয়নৌপরিবহন প্রতিমন্ত্রী করোনা আক্রান্ত

নৌপরিবহন প্রতিমন্ত্রী করোনা আক্রান্ত

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান বলেন, ‘মন্ত্রী মহোদয় মঙ্গলবার করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। তিনি এখন হোম আইসোলেশনে (বাড়িতে পরিবারের সবার সংস্পর্শ এড়িয়ে আলাদা থাকা) রয়েছেন। তার কোনো জটিলতা নেই। তিনি আলহামদুলিল্লাহ ভালো আছেন।’

খালিদ মাহমুদ ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ উপজেলা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৯ সালের ৭ জানুয়ারি গঠিত মন্ত্রিসভায় তিনি নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। তিনি ২০০৯ সাল থেকে তিন দফা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

খালিদ মাহ‌মুদ চৌধুরী ১৯৭০ সালে ৩১ জানুয়ারী দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার ধনতলা গ্রামের চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করেন।তিনি এক কন্যা সন্তানের জনক। একমাত্র মেয়ে তুষারাদ্রী মাহমুদ বর্তমানে যুক্তরাজ্যে অধ্যয়নরত। স্ত্রী রশীদুন আরা হাসনিন। তিনি বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট্রি বোর্ডের সদস্যের দায়িত্বে আছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments