এস এম আলম, ২৯ আগস্ট : পাবনা জেলা পুলিশে সদ্য যোগদানকৃত নবাগত পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সি তার প্রথম কার্যদিবসে পুলিশ অফিসের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জিন্নাহ আল মামুন, সহকারী পুলিশ সুপার (এসএএফ) আরজুমা আক্তার সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা।



