Homeজেলা সংবাদপাবনায় পুলিশ সুপারের কার্যালয়ে স্থানীয় গনমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় সভা

পাবনায় পুলিশ সুপারের কার্যালয়ে স্থানীয় গনমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় সভা

এস এম আলম ২৯ আগস্ট : আইন-শৃংখলা রক্ষা এবং মাদক নিয়ন্ত্রনে সব সময় পাবনা বাসীর পাশে থাকবে পুলিশ। দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে স্থানীয় গনমাধ্যম কর্মীদের সাথে এক মত বিনিময় সভায় একথা বলেন পাবনার নবাগত পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সি। তিনি বলেন সাংবাদিক এবং পুলিশ একে অপরের পরিপুরক। অপরাধ দমনে তিনি স্থানীয় গনমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন। এ সংবাদ সম্মেলনে আরো বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক এবং বাংলা টিভি ও দৈনিক দেশ বার্তার জেলা প্রতিনিধি এস এম আলম সহ সাংবাদিকবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জিন্নাহ আল মামুন, সহকারী পুলিশ সুপার (এসএএফ) আরজুমা আক্তার, পাবনা সদর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments