Homeজেলা সংবাদপাবনায় শেখ রাসেলের জন্মদিন উৎযাপিত

পাবনায় শেখ রাসেলের জন্মদিন উৎযাপিত


এস এম আলম, ১৮ অক্টোবর : উৎসবমুখর পরিবেশে পাবনায় উৎযাপিত হয়েছে বঙ্গবন্ধু পুত্র শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস। মঙ্গলবার পাবনা জেলা প্রশাসন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা জেলা আওয়ামী লীগ, পাবনা পৌরসভা সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন কেক কাটা, র‍্যালী, দোয়া মাহফিল, বৃক্ষরোপন, এতিমদের মধ্যে খাবার বিতরণসহ নানা কর্মসুচী পালন করে।
শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে পাবনা জেলা প্রশাসন সকালে র‍্যালী বের করে শহরের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে, রাসেল পার্কে রাসেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ,আলোচনা সভা,পুরস্কার বিতরণ,প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগদান,বাদ জোহর কাচারী মসজিদে দোয়া মাহফিল,বিকেলে ষ্টেডিয়ামে ব্যাডমিন্টন প্রতিযোগীতা, বিকেলে শিল্পকলা একাডেমীতে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্তে এসব কর্মসুচীতে অংশ গ্রহন করেন-পুলিশ সুপার আকবর আলী মুন্সী,অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. রেজাউল রহিম লাল, প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা আকতার, সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান মন্ডল, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ, গনপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আতিকুল ইসলাম, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক রাশেদুল কবীর, বিভাগীয় বন কর্মকর্তা কাশ্যপী বিকাশ কুমার, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের পাবনা জেলা শাখার সভাপতি কামরুজ্জামান রকি, বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, বাংলা টিভির জেলা প্রতিনিধি ও অনলাইন পত্রিকা নতুন চোখের প্রকাশক এস এম আলম সহ সাংবাদিকবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
শেখ রাসেলের জন্মদিন উদযাপন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবার। জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় অংশ গ্রহন করেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন, উপ উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ উদ্দীন সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক. কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীগণ।
দিবসটি উপলক্ষে পাবনা পৌর র‍্যালী পুষ্পার্ঘ অর্পণ আলোচনা সভা দোয়া মাহফিল সহ নানা কর্মসুচী পালন করে। পৌর চত্ত¡রে মেয়র শরীফ উদ্দিন প্রধানের সভাপতিত্বে আলোচনা সভা অংশ গ্রহন করেন নির্বাহী প্রকৌশলী নাজমুল হক, প্রধান নির্বাহী মো. দুলাল উদ্দিন, প্রকৌশলী ওবায়দুল হক, প্রকৌশলী সাইফুল ইসলাম চৌধুরী প্রমূখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments