এস এম আলম, ১৮ অক্টোবর : শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে পাবনা জেলা প্রশাসন সকালে র্যালী বের করে শহরের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে। এছাড়া রাসেল পার্কে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা,পুরস্কার বিতরণ, প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগদান,বাদ জোহর কাচারী মসজিদে দোয়া মাহফিল,বিকেলে ষ্টেডিয়ামে ব্যাডমিন্টন প্রতিযোগীতা, বিকেলে শিল্পকলা একাডেমীতে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

