Homeজেলা সংবাদপাবনায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বই উৎসব

পাবনায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বই উৎসব

এস এম আলম, ১ জানুয়ারি : পাবনায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বই উৎসব। সকালে ঐতিহ্যবাহী পাবনা জেলা স্কুলে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে এ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন। বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উৎফুল্ল শিক্ষার্থী ও অভিভাবকেরা। এসময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার রোস্তম আলী ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র ও জেলা স্কুলের প্রধান শিক্ষক হুজ্জাতুল্লাহ। এছাড়াও পাবনার সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়, কৃষ্ণপুর গার্লস হাই স্কুল, কালেক্টর স্কুল এন্ড কলেজ, স্কয়ার কিন্ডার গার্টেন স্কুল এন্ড কলেজ, পুলিশ লাইনস্ স্কুল এন্ড কলেজ, সেন্ট্রাল গার্লস হাই স্কুল সহ জেলার ১১৩৭ টি প্রাথমিক ও ৫২১ টি মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় নয় লাখ ৩৭ হাজার শিক্ষার্থীর মধ্যে বিতরণ করা হবে ৫০ লাখ ৭০ হাজার নতুন বই।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments