এস এম আলম, ৫ জুন: পাবনায় পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে শহর প্রদক্ষিন করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় বক্তব্য দেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান সহ স্থানীয় প্রশসানের কর্মকর্তারা।পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে দুটি বৃক্ষ রোপন করা হয়।
