এস এম আলম, ৪ জুন: পাবনায় সর্বোচ্চ তেল জাতীয় ফসল উৎপাদন করায় পুরস্কৃত করা হয়েছে ৫ জন কৃষককে। দুপুরে খামার বাড়ি হলরুমে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি স¤প্রসারণ বিভাগের বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক সরকার শফি উদ্দীন আহমেদ। কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক ড. মো: জামাল উদ্দীনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য দেন আঞ্চলিক কৃষি তথ্য ও যোগাযোগ বিশেষজ্ঞ শ্রী প্রশান্ত কুমার সরকার, জেলা প্রশিক্ষণ অফিসার সাইফুল ইসলাম, এডিডি (শস্য) ডিএই পাবনা রোকনুজ্জামান সহ জেলা কৃষি বিভাগের উর্ধ্বত্বন কর্মকর্তা ও পুরস্কারপ্রাপ্ত কৃষকরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি অফিসার পাবনা সদর সাহানা পারভীন লাবনী। তেলা জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষকদের উৎসাহিত করার লক্ষে এ পুরস্কার প্রবর্তন করা হয়েছে বলে জানান বক্তারা।

