Homeজাতীয়স্বাস্থ্য অধিদফতরে ৭ জনকে বদলি-পদায়ন

স্বাস্থ্য অধিদফতরে ৭ জনকে বদলি-পদায়ন

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের (ডিজি) ব্যক্তিগত সহকারীসহ (পিএস) অধিদফতরে কর্মরত সাত কর্মকর্তা-কর্মচারীকে বদলি ও পদায়ন করা হয়েছে।৪ অক্টোবর পরিচালক (প্রশাসন) ডা. শেখ মোহাম্মদ হাসান ইমাম স্বাক্ষরিত এক চিঠিতে এ বদলি ও পদায়ন করা হয়।

সম্প্রতি ড্রাইভার মালেকের দুর্নীতির ঘটনার পর নড়েচড়ে বসে স্বাস্থ্য অধিদফতরের শীর্ষ কর্মকর্তারা। অধিদফতরের বিভিন্ন বিভাগের মূলপদের বিপরীতে কতজন কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন, তার তালিকা তৈরির কাজে হাত দেন তারা।

স্বাস্থ্য অধিদফতরের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, স্বাস্থ্য অধিদফতরে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। অধিদফতরে দীর্ঘদিন ধরে বেশ কিছুসংখ্যক কর্মকর্তা-কর্মচারী রয়েছেন যারা দীর্ঘদিন ধরে মূল পদের বিপরীতে অতিরিক্ত দায়িত্ব হিসেবে অধিদফতরের বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন একই পদে চাকরি করার কারণে তাদের অনেকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।

প্রাথমিকভাবে সাত কর্মকর্তা-কর্মচারীকে বদলি ও পদায়ন করা হলেও পর্যায়ক্রমে আরও অনেক কর্মকর্তা-কর্মচারীকে অভ্যন্তরীণ কিংবা অন্যত্র বদলির সম্ভাবনা রয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments