Homeজাতীয়দেশে ২৪ ঘণ্টায় সুস্থ ১৫৮৭

দেশে ২৪ ঘণ্টায় সুস্থ ১৫৮৭

দেশের আটটি বিভাগে গত ২৪ ঘণ্টায় সর্বমোট এক হাজার ৫৮৭ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক সুস্থ হয়েছেন ঢাকা বিভাগে এবং সর্বনিম্ন রংপুর বিভাগে।

এই ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ১২৫ জন। নতুন রোগী শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৬ দশমিক ৩৯ শতাংশ।দেশের আট বিভাগের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৮৬৯ জন এবং রংপুরে ২০ জন সুস্থ হয়ে উঠছেন।

অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রামে ২০০ জন, খুলনায় ২৩৫ জন, বরিশালে ২৭ জন, রাজশাহীতে ১৪৯ জন এবং ময়মনসিংহ বিভাগে ২৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন।

৪ অক্টোবর বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনা আক্রান্ত হয়ে ২৩ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ হাজার ৩৪৮ জনে।

করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০৯টি পরীক্ষাগারে নয় হাজার ৮৫৯টি নমুনা পরীক্ষা করা হয়। এই সময়ে করোনা আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ১২৫ জন।

ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৬৮ হাজার ৬৯০ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৮৯ হাজার ৬৬৪টি।

নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১১.৪১ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৮.৫৩ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৬.৩৯ শতাংশ এবং মৃত্যুর হার এক.৪৫ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ চার হাজার ১৩৮ জন (৭৭ দশমিক ৩৭ শতাংশ) ও নারী এক হাজার ২১০ জন (২২ দশমিক ৬৩ শতাংশ)।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৩ জনের মধ্যে দশোর্ধ্ব একজন, বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব তিনজন, পঞ্চাশোর্ধ্ব পাঁচজন এবং ষাটোর্ধ্ব ১২ জন।বিভাগ অনুযায়ী, ২৪ ঘণ্টায় মৃত ২৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রামে একজন, রাজশাহীতে একজন, খুলনায় একজন, সিলেট একজন ও রংপুর দুইজন রয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments