Homeজেলা সংবাদপাবনায় ৪৫ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৮ম জাতীয়...

পাবনায় ৪৫ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন অনুষ্ঠিত

এস এম আলম, ৩০ জানুয়ারি: ’বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি’ – এই প্রতিপাদ্যে পাবনায় ৪৫ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সকালে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম আজম শাওয়াল বিশ্বাস, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন নাহার , সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, চরতারাপুর ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিক খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার সাঈদা শবনম। বিজ্ঞান মেলায় ২১ টি স্কুল কলেজের বিভিন্ন স্টলে মেধাবী ছাত্রছাত্রীদের বৈজ্ঞানিক প্রদর্শনী প্রদর্শন করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments