এস এম আলম, ৩০ জানুয়ারি: বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা আয়োজিত আন্ত:বিভাগীয় ভলিবল টুর্নামেন্টে রংপুর বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পাবনা জেলা। দলের সেরা খেলোয়ার হয়েছেন মুর্শিদা খাতুন বীথি। আদর্শ গার্লস হাই স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বীথি। পারিবারিকভাবে বীথির জীবন অতটা স্বচ্ছল নয়। তবুও কারও কাছে মাথা নত করতেন না বীথি। তার খেলার প্রতি আগ্রহ ও অসাধারণ প্রতিভা লক্ষ্য করে জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান বীথির খোঁজ নিয়ে তাকে স্বপরিবারে অনুদান প্রদান করেন। জেলা প্রশাসক জানান, বীথির পড়ালেখা ও খেলাধুলার খরচ চালিয়ে যাওয়ার জন্য জেলা প্রশাসন সবসময় তার পাশে থাকবে।

