এস এম আলম, ২১ ফেব্রুয়ারি: পাবনায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাাতিক মাতৃভাষা দিবস। মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রভাত ফেরী বের হয় ও জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন জেলা প্রশাসকের সহধর্মিণী লেডিস ক্লাবের সভাপতি রিফা তাবাসসুম দ্যুতি, লেডিস ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক মাহফুজা সুলতানা, মহিলা ক্রীড়া সংস্থার সদস্য শামসুন নাহার রেখা সহ লেডিস ক্লাব ও মহিলা ক্রীড়া সংস্থার সকল সদস্যবৃন্দ।

