Homeজেলা সংবাদপবিত্র রমজান মাসে দ্রব্যমুল্যের উর্ধ্বগতি রোধ, নকল ও ভেজাল পন্য বিক্রি বন্ধে...

পবিত্র রমজান মাসে দ্রব্যমুল্যের উর্ধ্বগতি রোধ, নকল ও ভেজাল পন্য বিক্রি বন্ধে পাবনায় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের মতবিনিময় সভা

এস এম আলম, ২১ ফেব্রুয়ারি: পবিত্র রমজান মাসে দ্রব্যমুল্যের উর্ধ্বগতি রোধ, নকল ও ভেজাল পন্য বিক্রি বন্ধে করনীয় নিয়ে পাবনায় স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ। গত রাতে চেম্বার মিলনায়তনে পাবনা চেম্বারের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনি, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, চেম্বার পরিচালক হাজী শফিকুল ইসলাম ও মাসুদুর রহমান মিন্টুসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ। সাংবাদিকরা দ্রব্য মুল্যের উর্দ্বগতি রোধে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙ্গার আহবান জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments