Homeজেলা সংবাদপাবনায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

পাবনায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

এস এম আলম, ২১ ফেব্রুয়ারি: পাবনায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন পাবনা ৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, জেলা পরিষদ, জেলা আওয়ামীলীগ, যুবলীগ, পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডস্ট্রিজ ও পাবনা প্রেসক্লাব। পরে সকালে প্রভাত ফেরি নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্কয়ার পরিবার, অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরী, বনমালী শিল্পকলা কেন্দ্র, শাপলা ক্লাব সহ বিভিন্ন, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এছাড়াও দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়েজনে উদযাপিত হচ্ছে দিনটি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments