এস এম আলম, ২৭ ফেব্রুয়ারি: পাবনায় পাইকারি ওষুধের মার্কেট উদ্বোধন পাবনা শহরের এ.আর কর্নারের আন্ডারগ্রাউন্ডে পাইকারি ওষুধ মার্কেট উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারি বেলা ১১ টার দিকে এ উদ্বোধন করা হয়। পাবনার পাইকারি ওষুধ ব্যাবসায়ী রঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ সাইফুল আলম স্বপন চৌধুরী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির পাবনা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির পরিচালক এফ এম হুমায়ুন কবির খোকন, পাবনা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি তারেক ইবনে আনসারী, পাবনা প্রেসক্লাবের সভাপতি ও পাবনা চেম্বার অব কমার্সের পরিচালক এবিএম ফজলুর রহমান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওষুধ ব্যাবসায়ী একেএম রকিবুল হক। এ সময় উপস্থিত বিশেষ ব্যক্তিবর্গদের ফুলের সংবর্ধনা দেওয়া হয় এবং গিফট প্রদান করা হয়।

