এস এম আলম, ২৭ ফেব্রুয়ারি: প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক, মেয়াদ উত্তীর্ণ ও নকল ওষুধ বিক্রি না করা এবং সুলভ মূল্যে ওষুধ বিক্রি নিয়ে পাবনা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন, স্থানীয় প্রশাসন, পাবনা প্রেসক্লাব ও স্থানীয় ওষুধ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছে পাবনা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ। দুপুরে পাবনা চেম্বার মিলনায়তনে সংগঠনের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরীর সভাপতিতে এ সভায় বক্তব্য দেন, পাবনা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এফ এম হুমায়ুন কবির খোকন, এনএসআই এর উপপরিচালক কামরুল হাসান, পাবনা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি তারেক ইবনে আনসারী, প্রেসক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান, প্রেসক্লাবের সহ সভাপতি শহীদুর রহমান শহীদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ, চেম্বার পরিচালক শফিকুল ইসলাম, দৈনিক বিবৃতির জেলা প্রতিনিধি কাজী মাহবুব মোর্শেদ, একাত্তর টিভির জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম, দৈনিক ডেইলী স্টার এর জেলা প্রতিনিধি তপু আহমেদ, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি শাহীনুর রহমান সহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ। সভায় জনস্বার্থে ওষুধ ব্যবসায়ীদের সুলভ মূল্যে ওষুধ বিক্রির আহবান জানানো হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন চেম্বার পরিচালক মাসুদুর রহমান মিন্টু।



