এস এম আলম, ২৮ ফেব্রুয়ারি: ২৫ শে মার্চ গণহত্যা দিবস এবং ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতি সভা। জেলা প্রশাসক মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার ডি এম হাসিবুল বেনজীর,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ শরীফ আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা, জেলা শিক্ষা অফিসার রোস্তম আলী, প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. জামাল উদ্দিন, সাংবাদিক রফিকুল ইসলাম সুইট, অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম। সভায় যথাযোগ্য মর্যাদায় এবং উৎসবমুখর পরিবেশে এ দিবস গুলো পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।



