Homeজেলা সংবাদপাবনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের স্থিতিশীল রাখার লক্ষ্যে বিশেষ...

পাবনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের স্থিতিশীল রাখার লক্ষ্যে বিশেষ সভা অনুষ্ঠিত


এস এম আলম, ২৮ ফেব্রুয়ারি: আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষা এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের স্থিতিশীল রাখার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে পাবনায় অনুষ্ঠিত হয়েছে বিশেষ সভা। জেলা প্রশাসক মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার ডি এম হাসিবুল বেনজির, কৃষি স¤প্রসারণ বিভাগের উপপরিচালক ড. জামাল উদ্দিন, পাবনা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালক রুহুল আমিন বিশ্বাস রানা, এনএসআই এর সহকারী পরিচালক লুৎফুল কবীর, চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালক মাসুদুর রহমান মিন্টু, সাংবাদিক রফিকুল ইসলাম সুইট, অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম সহ স্থানীয় বিশিষ্টজনেরা। সবাই আইনশৃঙ্খলা রক্ষা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments