এস এম আলম, ২৮ ফেব্রুয়ারীঃ গত ২৭ ফেব্রুয়ারিতে ২০২৪ ইং তারিখ পুলিশ সপ্তাহের প্রথম দিন পুলিশের বার্ষিক কুচকাওয়াজ পরিদর্শন শেষে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসম সাহসিকতার স্বীকৃতি স্বরুপ পাবনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মাসুদ আলম কে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক “বিপিএম- সাহসিকতা” প্রদান করেন।



