Homeজেলা সংবাদপাবনায় ঐতিহ্যবাহী বনমালী শিল্পকলা কেন্দ্রের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

পাবনায় ঐতিহ্যবাহী বনমালী শিল্পকলা কেন্দ্রের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এস এম আলম, ১ মার্চ: পাবনায় অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী বনমালী শিল্পকলা কেন্দ্রের বার্ষিক সাধারণ সভা।বিকেলে শিল্পকলা কেন্দ্রের মিলনায়তনে প্রতিষ্ঠানের কার্য নির্বাহী পরিষদের জ্যেষ্ঠ সদস্য ডা. মনোয়ারুল আজিজের সভাপতিত্বে আয়োজিত এ সভার শুরুতেই প্রয়াত সদস্যদের জন্য শোক প্রস্তাব পাঠ ও তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরাবতা পালন করা হয়। পরে বার্ষিক প্রতিবেদন পেশ করেন প্রতিষ্ঠানের সাধারন সম্পাদক অধ্যাপক ড. মো: হাবিবুল্লাহ এবং আর্থিক প্রতিবেদন পেশ করেন অর্থ সম্পাদক মো: মোসাদ্দেক আলী খান খসরু। এসময় উপস্থিত ছিলেন বনমালী শিল্পকলা কেন্দ্রের সদস্যরা ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments