এস এম আলম, ১ মার্চ: ’করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে পাবনায় ৫ম জাতীয় বীমা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহম্মেদ, এনডিসি ওয়ালিউল্লাহ। সভায় উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্সুরেন্স জেনারেল ম্যানেজার শফিকুল ইসলাম, পপুলার লাইফ ইন্সুরেন্স ডিজিএম আমিনুল ইসলাম, ফার ইস্ট লাইফ ইন্সুরেন্সের শহীদুল ইসলাম, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের বেলাল হোসেন, প্রাইম লাইফ ইন্সুরেন্সের মাহবুবুর রহমান সহ বিভিন্ন লাইফ ইন্সুরেন্স কোম্পানির সদস্যবৃন্দ। আলোচনা সভা শেষে একটি র্যালী বের হয়।
পাবনায় ৫ম জাতীয় বীমা দিবস উপলক্ষে আলোচনা সভা
RELATED ARTICLES
