এস এম আলম, ৮ মার্চ: বিশ্ব নারী দিবস উপলক্ষে পাবনায় স্কয়ার টয়লেট্রিজ এবং স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে নারী সহকর্মী সমাবেশ। সকালে মাতৃছায়া ক্যান্টিনে নারীদের সম্মানে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য দেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পাবনা প্লান্টের পরিচালক মো: আব্দুল খালেক ও স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের ফ্যাক্টরী ম্যানেজার আবু মুসা মো: মনিরুল হাসান সহ দুই প্লান্টের নারী সহকর্মী সালমা খাতুন, নুরুন্নাহার পারভীন ও মাহমুদা খানম। এসময় উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের মহাব্যবস্থাপক মো: আবু তাহের, মানব সম্পদ বিভাগের সহকারী মহাব্যবস্থাপক মো: আব্দুল হান্নান, উৎপাদন বিভাগের উপ-মহাব্যবস্থাপক আব্দুল হালিম সহ দুই প্লান্টের সহকর্মীরা। অনুষ্ঠান পরিচালনা করেন ডা. সেজুথি তাসনিম ও সুদীপ্তা চৌধুরী। সমাবেশে বক্তারা জানান, স্কয়ার গ্রুপের এ দুই প্লান্টে প্রায় সাড়ে ৫ হাজার সদস্যের মধ্যে নারী সহকর্মীদের সংখ্যা প্রায় ৬০ শতাংশ। যারা প্রতিষ্ঠনের অন্যতম উন্নয়ন অংশীদার হিসেবে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন। অনুষ্ঠানে নারী অগ্রযাত্রার একটি ভিডিও তথ্য চিত্র প্রদর্শন করা হয়।
বিশ্ব নারী দিবস উপলক্ষে পাবনায় স্কয়ার টয়লেট্রিজ এবং স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের উদ্যোগে নারী সহকর্মী সমাবেশ
RELATED ARTICLES
