Homeজেলা সংবাদপাবনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

পাবনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

এস এম আলম, ৮ মার্চ: ’নারীর সমঅধিকার সম সুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ’, এই প্রতিপাদ্যে পাবনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান এর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আব্দুল্লাহ আল মামুন, স্থানীয় সরকারের উপপরিচালক সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহম্মেদ, উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর রেবেকা সুলতানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা, চেয়ারম্যান বাংলাদেশ মহিলা পরিষদ পাবনা কামরুন নাহার জলি, জাতীয় মহিলা সংস্থার শামীমা শিরিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ব্যবস্থাপক স্থানীয় সরকার মন্ত্রণালয় পাবনা সদর শাম্মী আক্তার। আলোচনার সভার পূর্বে বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments