এস এম আলম, ১৭ মার্চ: পাবনায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে জেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, সিভিল সার্জন, পৌর মেয়র শরীফ প্রধান, সড়ক জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ, পানি উন্নয়ন বোর্ড, বিআরটিএ, এলজিডি, পাবনা জেলা স্কুল, পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন সরকারি বেসরকারি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এছাড়া বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ঐতিহ্যবাহী বনমালী শিল্পকলা কেন্দ্র এবং অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরী। পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।


