এস এম আলম, ১৭ মার্চ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও অসহায় মানুষের মধ্যে ইফতার বিতরন করেছে পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ। বিকেলে চেম্বার মিলনায়তনে সংগঠনের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরীর সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনি, চেম্বারের পরিচালক এবিএম ফজলুর রহমান ও মাসুদুর রহমান মিন্টু সহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পাবনায় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের আলোচনা সভা, দোয়া মাহফিল ও অসহায় মানুষের মধ্যে ইফতার বিতরন
RELATED ARTICLES
