এস এম আলম, ১১ সেপ্টেম্বর: পাবনায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রিধারী সার্ভেয়ার ও সমমানের পদে কর্মরতদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। সকালে এই দাবিতে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলমের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন শরিফুল ইসলাম, জোনাল সেটেলমেন্ট অফিসের কর্মকর্তা মনিরুজ্জামান, জোনাল সেটেলমেন্ট অফিসের কর্মকর্তা মাহমুদুল হাসান, জোনাল সেটেলমেন্ট অফিসের কর্মকর্তা বায়েজিদ বোস্তামী, জোনাল সেটেলমেন্ট অফিসের কর্মকর্তা আনোয়ার হোসেন, জোনাল সেটেলমেন্ট অফিসের কর্মকর্তা গোলাম মোস্তফা শেখ, জোনাল সেটেলমেন্ট অফিসের কর্মকর্তা আমিনুল ইসলাম, এলজিইডি বুলবুল হোসেন, জোনাল সেটেলমেন্ট অফিসের কর্মকর্তা আব্বাস আলী, জোনাল সেটেলমেন্ট অফিসের কর্মকর্তা সঞ্জয় কুমার দাস, জোনাল সেটেলমেন্ট অফিসের কর্মকর্তা সালমা আক্তার, উপজেলা ভ‚মি অফিস সার্ভেয়ার আসাদুজ্জামান, সার্ভেয়ার সদর ভ‚মি অফিস শাহাদৎ হোসেন, সার্ভেয়ার (প্রকৌশল) পডিবো ফরিদ আহমেদ, সার্ভেয়ার (প্রকৌশল) পডিবো ওবায়দুল্লাহ, সার্ভেয়ার (প্রকৌশল) পডিবো মনোয়ারুজ্জামান।
পাবনায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রিধারী সার্ভেয়ার ও সমমানের পদে কর্মরতদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
RELATED ARTICLES
