এস এম আলম, ১১ সেপ্টেম্বর: পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষা ও শিক্ষার্থী বান্ধব অধ্যক্ষ প্রফেসর ড. মো: মাহবুব সরফরাজ স্যারের বদলির আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সকালে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ প্রাঙ্গণে কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দদের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন ম্যানেজমেন্ট শিক্ষার্থী শাহীন ইসলাম, ম্যানেজমেন্ট শিক্ষার্থী শরিফুল ইসলাম, হিসাববিজ্ঞান শিক্ষার্থী হাফিজুল ইসলাম, সমাজবিজ্ঞান শিক্ষার্থী হামিদুল মন্ডল, ম্যানেজমেন্ট শিক্ষার্থী রেজাউল ইসলাম, ইংরেজী শিক্ষার্থী শাবরিন সুলতানা, ম্যানেজমেন্ট শিক্ষার্থী সৈয়দ মোহাইমেনুল হোসেন সহ সাধারণ শিক্ষার্থীবৃন্দ।



