Homeখেলাধুলাপাবনায় বিশ্ব পর্যটন দিবস পালিত

পাবনায় বিশ্ব পর্যটন দিবস পালিত

এস এম আলম, ২৭ সেপ্টেম্বর: ’পর্যটন শান্তির সোপান’ -এ প্রতিপাদ্যে পাবনায় পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ মফিজুল ইসলাম এর সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ শরীফ আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ জাহাঙ্গীর আলম, এনডিসি রফিকুল ইসলাম ও পাবনা পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ নাজমুল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা প্রশাসক মোঃ মফিজুল ইসলাম বৃক্ষরোপণ করেন ও বিভিন্ন ফলজ ও বনজ বৃক্ষ বিতরণ করেন। এছাড়া বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments