এস এম আলম, ২৮ সেপ্টেম্বর: ’রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ’ এই প্রতিপাদ্যে পাবনায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো: মফিজুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহম্মেদ, সিনিয়ার জেলা তথ্য অফিসার সামিউল আলম সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
পাবনায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
RELATED ARTICLES
