এস এম আলম, ১৫ অক্টোবর: পাবনায় পালিত হয়েছে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস। উপলক্ষে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মফিজুল ইসলাম। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রাশেদুল কবিরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শরীফ আহম্মেদ ও পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র পাবনা ফারজানা তাজ, প্রতিষ্ঠাতা সভাপতি প্রতিবন্ধী সেবা ও মানবাধিকার সমিতি সানোয়ার হোসেন সহ বিভিন্ন এনজিওর কর্মকর্তারা।
পাবনায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত
RELATED ARTICLES
