এস এম আলম, ১৫ অক্টোবর: পাবনায় পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে আয়োজিত র্যালীতে নেতৃত্ব দেন ও দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: মফিজুল ইসলাম । পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো: মফিজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহম্মেদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আতিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন এনজিও সংস্থার কর্মকর্তাবৃন্দ ও প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

