এস এম আলম, ৬ মার্চ: পাবনায় জাতীয় পাট দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে সেমিনার কক্ষে জেলা প্রশাসক ও পাট অধিদপ্তরের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মফিজুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান মন্ডল, প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আক্তার, অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম, জেলা পাট কর্মকর্তা মামুনুর রশিদ, আহবায়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরকত উল্লাহ ফাহাদ।



