এস এম আলম, ৬ মার্চ: ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মফিজুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি উম্মে তাবাসসুম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আক্তার, অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম, জেলা সিনিয়র তথ্য অফিসার সামিউল আলম, নির্বাহী প্রকৌশলী গণপূর্ত বিভাগ রাশেদ কবির, নির্বাহী প্রকৌশলী নেসকো ১ মাজেদুল হক মিঠুন, নির্বাহী প্রকৌশলী নেসকো ২ হাসানুল আজিম সহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা কর্মচারীবৃন্দ।



