Homeজেলা সংবাদপাবনায় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন

পাবনায় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন

এস এম আলম, ১৩ মার্চ: পাবনায় জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষ্যে পাবনা সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে সাংবাদিকগণের সাথে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। দুপুরে পাবনার সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ওরিয়েন্টেশনে বক্তব্য দেন ডেপুটি সিভিল সার্জন খাইরুল কবির, প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামান আক্তার, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সিফাত রহমান সনম, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান খান বিপ্লব, প্রেসক্লাবের অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম, দৈনিক বিপ্লবী সময় এর প্রকাশক ও সম্পাদক সোহেল রানা বিপ্লব, দৈনিক বিবৃতির নির্বাহী সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, দৈনিক সিনসার সম্পাদক মাহবুব আলম, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি রাজিউর রহমান রুমি, এটিএন নিউজের জেলা প্রতনিধি রিজভী জয়, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রাসেল, দৈনিক ইছামতির নির্বাহী সম্পাদক মোস্তফা সতেজ, দৈনিক যায়যায়দিনের জেলা প্রতিনিধি আরিফ সিদ্দিকী, দৈনিক ইত্তেফাক এর জেলা প্রতিনিধি রুমি খন্দকার, দৈনিক ইন্ডিপেন্ডেন্ট এর জেলা প্রতিনিধি এলিচ, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি সবুজ মোল্লা, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি পার্থ হাসান, দেশ টিভির জেলা প্রতিনিধি শামসুল আলম সহ প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা এম জাহিদ কামাল। জেলায় ৯টি উপজেলায় ৭৪টি ইউনিয়ন ৪টি পৌরসভায় ১৯৩০টি কেন্দ্রে ১৫ মার্চ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এক যোগে ৬মাস থেকে ৫৯ মাস পর্যন্ত শিশুদের কে জাতীয় ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে। শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণ মত ঘরে তৈরি সুষম খাওয়ানোর জন্য সকলকে পরামর্শ দেওয়া হয়। রাতকানা রোগ প্রতিরোধে, শিশুর সাভাবিক বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভিটামিন ভিটামিন “এ” গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments